১২ এপ্রিল ২০২৬, রবিবার, রাত ১০:০০ টায়, অনলাইন মিটিং প্ল্যাটফর্ম ‘জুম’-এ জেইউসিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৫ ইং) -এর এক সভা অনুষ্ঠিত হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভিপি-১ প্রফেসর ডঃ আ স ম মুস্তাফিজুর রহমান (চয়ন) - এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী এস, এম, গোলাম রাব্বি-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সরকারী রেজিস্ট্রেশন, ৭ম পুনর্মিলনি এবং বার্ষিক সাধারন সভা-২০২৫ এর আয়োজন, এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া উন্নতীকরনসহ বিবিধ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচিত বিষয়সমূহের উপর গৃহীত সিদ্ধান্তসমূহ নিম্নরূপঃ
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সরকারী রেজিস্ট্রেশনঃ সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সরকারী রেজিস্ট্রেশনের জন্য সম্মতি দেয়া হয় এবং অ্যাসোসিয়েশনের সাবেক জেনারেল সেক্রেটারি নাজমুল মমিনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ করা হয়।
৭ম পুনর্মিলনি এবং বার্ষিক সাধারন সভা-২০২৫ এর আয়োজনঃ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনি এবং বার্ষিক সাধারন সভা-২০২৫ এর জন্য ২০ জুন’২০২৬ (শনিবার) তারিখ নির্ধারন করা হয় এবং অ্যাসোসিয়েশনের বর্তমান জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু সাইফ-কে এ আয়োজনের আহবায়ক মনোনীত করা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া উন্নতীকরনঃ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া উন্নতীকরনের লক্ষ্যে একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ সিদ্ধান্তকে বার্ষিক সাধারন সভায় প্রস্তাব আকারে পেশ করা হবে। বার্ষিক সাধারন সভায় এ প্রস্তাব অনুমোদন পেলে, ২০২৬-২০২৭ ইং কার্যনির্বাহী কমিটি সে প্রস্তাব অনুযায়ী গঠিত হবে। প্রস্তাবটি এমন – বার্ষিক সাধারন সভায় সবার পরামর্শ ও মতামত অনুযায়ী শুধু ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) – গন এবং জেনারেল সেক্রেটারী (জিএস) নির্বাচিত হবেন। প্রতিটি ব্যাচ থেকে ২ জন করে প্রতিনিধি নেয়া হবে। নব নির্বাচিত ভিপি গন এবং জিএস, উক্ত ব্যাচ প্রতিনিধিদের সাথে পরামর্শ করে ৭ কর্ম দিবসের মধ্যে পূর্নাংগ কমিটি ঘোষনা করবেন। ব্যাচ প্রতিনিধিদেরকে অবশ্যই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিষ্টার্ড সদস্য হতে হবে। ব্যাচ প্রতিনিধিগন বার্ষিক সাধারন সভা চলাকালীন সময়ে, সভার আগে বা পরে, যে কোনো সময় নির্বাচিত হতে পারেন।
সকল আলোচনা শেষে সংগঠনের ভিপি প্রফেসর ডঃ আ স ম মুস্তাফিজুর রহমান (চয়ন)-এর অনুমতিক্রমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন জেনারেল সেক্রেটারী এস, এম, গোলাম রাব্বি।